ঢাকা
logo
প্রকাশিত : November 1, 2026

আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এতে এই মহাসড়কে যানবাহন বন্ধ রয়েছে।

রোববার সকাল ৯টার পর থেকে এই মহাসড়কে পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই অবরোধ চলছে।

নূন্যতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখে বিক্ষোভ শুরু করে।

এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।

বিশৃঙ্খলা রোধে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রয়েছে পর্যাপ্ত সংখ্যক শিল্প পুলিশ।

গতকালও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মহাসড়কের উপর মাটি ভর্তি বস্তা ও কাঠ বাঁশ ফেলে আগুন ধরিয়ে মহাসড়ক বন্ধ করে দেয় শ্রমিকরা। আন্দোলনের মুখে বিশৃঙ্খলা রোধে কারখানা কর্তৃপক্ষ মৌচাক থেকে চন্দ্রায় পর্যন্ত অধিকাংশ শিল্প কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram