ঢাকা
logo
প্রকাশিত : October 30, 2026

নড়াইলে চোরাই মোটরসাইকেল, ইজিবাইক ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের বাঁশগ্রামে পুলিশের অভিযানে চুরি হওয়া ১টি পালসার মোটরসাইকেল, ৪টি ইজিবাইক ও ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় পুলিশ বাঁশগ্রামের মিরাজুল ইসলাম, রিফায়েত মোল্যা ও সবুজ মোল্যাকে গ্রেফতার করেন।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুন্ডু জানান, শুক্রবার মধ্য রাতের দিকে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়।

বাঁশগ্রাম গ্রামের তোকাম মোল্যার ছেলে মিরাজুল ইসলামের বাড়িতে প্রথমে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে একটি ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে মিরাজুলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের লিকুল মোল্যার ছেলে রিফায়েত মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে আরও দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী নওশের মোল্যার ছেলে সবুজ মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার বলেন, বেশ কিছুদিন ধরে নড়াইল শহরে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে বেশ কয়েকটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ তৎপর হয়ে ওঠে। শুরু হয় অভিযান। একপর্যায়ে পুলিশ এসব চোরাই ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram