ঢাকা
logo
প্রকাশিত : October 22, 2026

কক্সবাজারের হিমছড়িতে গোসলে নেমে নিখোঁজ আরও ১ জনের মরদেহ উদ্ধার

পূজার ছুটিতে কক্সবাজারে বেড়াতে গিয়ে সৈকতে নিখোঁজ হওয়া আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, গতকাল রাতে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে, হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে হারুন নামের ঐ যুবকের মরদেহ উদ্ধার হয়।

এর আগে, বুধবার বিকেলে, হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, আল মাহিবুল ইবনে মোকারম প্রকাশ রোহান, সাইফুল হক জিসান ও মোহাম্মদ আকাশ।

ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম থেকে বিভিন্ন কারখানার ৫ শ্রমিক কক্সবাজারে বেড়াতে যান। সেখান থেকে তিনজন গোসলে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে গেলে; দূরে থাকা ৭ জনের একটি টিমের কাছে সহযোগিতা চায়। এক পর্যায়ে তিনজন সাগরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করলে তারাও তলিয়ে যান।

খবর পেয়ে লাইফগার্ড ও স্থানীয়রা তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজ একজনের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায়, সাতজনের টিমটি ঢাকা থেকে বেড়াতে গিয়েছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram