

চট্টগ্রামঃ স্বাধীন সজীব ও মুক্ত কন্ঠের বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ও স্বনামধন্য জনপ্রিয় মেধাবী গণমাধ্যম ব্যক্তিত্ব এবং জাতীয় নাগরিক অধিকার নিরাপত্তা ও নির্বাচন বিশ্লেষক এস এম আবুল বরকত আকাশ প্রকাশ এস এম আকাশ এর জন্মদিনে বর্ণিল জন্মউৎসব উদযাপন করে শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা ও গুণগ্রাহীরা।
সোমবার ১৯ অক্টোবর ২০২৬ রাতে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী বোর্ট ক্লাবে যৌথ ব্যবস্থাপনায় চমকপ্রদ এ অনুষ্ঠান আয়োজন করে দেশের শীর্ষ জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি ক্যাপিটাল ভিউজ এবং আন্তর্জাতিক এনজিও সংস্থা মোরাল মাইলস্টোন অব ইয়ুথ (এমএমইউ)। ডেইলি ক্যাপিটাল ভিউজ চট্টগ্রামের অফিস ইনচার্জ নাজমুল হোসেন ইমন ও দি বাংলাদেশ টুডে এর ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান মহিউদ্দিন সাগর এবং এমএমইউ এর ব্রেন্ড প্রমোটর মাহফুজা খাতুনের সার্বিক পরিচালনায় সারপ্রাইজ শীর্ষক বর্ণিল আয়োজনে প্রধান অতিথি হিসেবে নির্বাচন বিশ্লেষক ও বরেণ্য সাংবাদিক এস এম আবুল বরকত আকাশ এর উপস্থিতি নিশ্চিত করেন আয়োজকেরা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নছর আরজু, সাংবাদিক মাজহারুল ইসলাম রানা, সাংবাদিক হুমায়ুন কবির রাব্বি, লুতফুর নাহার ডলি, রয়টার্স এর চিত্র সাংবাদিক মোহাম্মদ শাহজাহান, নাজমুল হুদা, মিনহাজুল করিম মুন্না ও মনজুরুল কাদের সহ রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। একইসাথে উপস্থিত ছিলেন মোরাল মাইলস্টোন অব ইয়ুথ,ডেইলি ক্যাপিটাল ভিউজ এবং দি বাংলাদেশ টুডে এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোর সকল জেলা উপজেলার দায়িত্বশীলবৃন্দ। আলোচনা গান ও কেক কাটার মধ্যে দিয়ে গোটা আয়োজন সম্পন্ন হয়।
সংক্ষিপ্ত পরিচিতি ও কর্মকান্ডঃ
এস এম আবুল বরকত আকাশ প্রকাশ এস এম আকাশ দেশের একজন স্বনামধন্য জাতীয় গণমাধ্যম নেতা। একইসাথে তিনি বাংলাদেশ সংবিধান ও নির্বাচন সংস্কার ঐক্য পরিষদের মনোনীত বিশ্লেষক হিসেবে বর্তমানে দেশের অন্যতম জাতীয় নাগরিক অধিকার নিরাপত্তা ও নির্বাচন বিশ্লেষক হিসেবে খ্যাতি অর্জন করে। তিনি বর্তমানে আন্তর্জাতিক এনজিও সংস্থা মোরাল মাইলস্টোন অব ইয়ুথ এর প্রধান নির্বাহী (বিডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি ক্যাপিটাল ভিউজ ও ডিসিভি নিউজ এর নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োজিত রয়েছেন। সম্প্রতি তিনি তিন পার্বত্য জেলার অন্তর্ভুক্ত পার্বত্য উন্নয়ন ও আদিবাসী পুরণবাসনে গঠিত কমনওয়েলথ এ-র মহা পরিদর্শক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। স্বনামধন্য জাতীয় ও জনপ্রিয় ইংরেজি দৈনিক দিয়ে বাংলাদেশ টুডে এ-র বিভাগীয় আবাসিক সম্পাদক হিসেবেও দায়িত্বরত আছেন গুণী এ-ই ব্যক্তিত্ব।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিশতিয়া দরবার শরীফের সুফি পরিবারে ১৯৮০ সালের ১৯ অক্টোবর রোজঃ বুধবার হযরত শাহ্ সুফি সৈয়দ আবুল হাশেম চিশতী (মা:জি:আ;) ওরফে হযরত সুফি ওয়াজেহাত উল্লাহ্ চিশতীর বড় সন্তান হিসেবে জন্ম গ্রহণ করেন। আন্তর্জাতিক সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড মেম্বার ও জাতীয় লেখক পরিষদ এর এডিটিং বিভাগের স্থায়ী সদস্য এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একাধারে নির্বাচন সংস্কার বিশ্লেষক,সুফি গবেষক, কবি লেখক, প্রাবন্ধিক, প্রশিক্ষক, লেকচারার ও সংবাদ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত বিনয়ী ব্যক্তিত্বের অধিকারী একজন মিষ্টিভাষী মানুষ।
বিগত ২০২৪ সালে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে সংবাদ কর্মীদের পক্ষে প্রতিবাদের বলয় গড়ে তুলেন। ঢাকা ও চট্টগ্রামে তাঁর এই সাহসী নেতৃত্ব ব্যপক প্রসংশায় আলোচিত হয়। এছাড়াও ছাত্র জীবন থেকে সফলতা ও জীবন সংগ্রামের সাথে সাথে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। কলেজ বিশ্ববিদ্যালয় ও জেলা নগর পাড়ি দিয়ে কেন্দ্রীয় ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বহু প্রতিহিংসা প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার মাঝেও নিজের হাল ছাড়েননি। মতো প্রকাশের স্বাধীনতাঃ অনিয়ম দূর্নীতি এবং গণমানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করণ আন্দোলনে প্রথম সারির দায়িত্বশীল এস এম আকাশ। এ সংগঠন ও আন্দোলনে তিনি জাতীয় সংবিধান ও গঠনতন্ত্র বিষয়ক সম্পাদক হিসেবে কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধিত্ব করেন ২০২১ সাল থেকে। যার জন্য বহু রাজনৈতিক প্রহসনের শিকার হতে হয়েছে তাকে।
বাবা-মা'র সংসারের হাল সামলে পাশে দাড়িয়েছেন অসহায় এতীম মানুষের মাঝে। এস এম আবুল বরকত আকাশের তত্ত্বাবধানে এখনও বেশ কয়েকটি এতিমখানা পরিচালনা হয়ে আসছে। প্রাথমিক মাধ্যমিক ও কলেজ বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন তিনি। এছাড়াও চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ও ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে এলএমএএফ সম্পন্ন করেন। পাশাপাশি জার্নালিজম এন্ড মাস কমিনিউকেশনের উপর ভারত থেকে বিশেষ ডিগ্রি অর্জন করেন। এস এম আকাশ তার জীবনে দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃত বহু স্বারক ও সনদ লাভ করেন। দীর্ঘ ২৫ বছর সাংবাদিকতা জীবনের সফলতার উদাহরণ হিসেবে বলতে গেলে তিনি দেশের স্বনামধন্য ও বহুল পরিচিত ৩৪ বছরের পুরানো জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি ক্যাপিটাল ভিউজ এর পঞ্চাশ শতাংশ স্বত্বের মালিক হন। একজন গণমাধ্যম কর্মী হিসেবে তিনি একাধারে জাতীয় দৈনিক আমার দেশ,চ্যানেল ওয়ান, দি ইন্ডিপেন্ডেন্ট, দৈনিক ডেসটিনি, দৈনিক দেশ বাংলা, দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক আলোকিত বাংলাদেশ, এটিএন নিউজ, দিয়ে বাংলাদেশ টুডে, দৈনিক বাংলাদেশ সংবাদ। ভিন্ন পেশায় তিনি যুব কর্মসংস্থান যুবক এ-র পাবলিক রিলেশন অফিসার (পিআর) ও শ্রমিকের জন্য আইনি সহায়তা বাংলাদেশের পক্ষে শ্রম আদালতের প্যানেল রাইটার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ ২০২৪ সালে ৫ আগষ্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনে এনজিও প্রতিনিধি হিসেবে সদস্য ছিলেন এ-ই বিশ্লেষক। এছাড়াও সামাজিক সংগঠন গুলোর মধ্যে উল্লেখযোগ্য ক্রমে মদিনা ইসলামি মিশন এ-র কেন্দ্রীয় মুখপাত্র। চট্টগ্রাম টিচার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মানবিক সংস্থা এসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাবের বাংলাদেশ গভর্নর এর উপদেষ্টা। হযরত শাহ সুফি আমানত খানঁ দরগাহ্ শরীফ ও ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সহ সভাপতি। জামিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ কমিটির সদস্য। চট্টগ্রাম মাঝে ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম ডায়বেটিক হাসপাতালের স্থায়ী সদস্য। ইউনাইটেড মডেল গ্রামার স্কুলের ভাইস চেয়ারম্যান। মাদ্রাসায়ে রুহুল ইশকে ফাতিমা এর প্রতিষ্ঠাতা সভাপতি। বাইতুল মোক্তাদির জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি। চট্টগ্রাম নেছারিয়া আলীয়া ফাজিল কামিল মাদ্রাসার নির্বাহী সদস্য। মাদ্রাসায়ে নেজামীয়া নুূরীয়া হেফজ ও এতীমখানার সাধারণ সম্পাদকের দায়িত্ব সহ বহু সেবামূলক কার্যক্রমের সাথে নিজেকে জড়িত রেখে দেশ জাতি ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী ও সমাজের নানান শ্রেনী পেশার মানুষের সাথে চিত্তের বন্ধন অটুট রেখেছেন এই নিবেদিত কর্মবীর তরুণ।
