ঢাকা
logo
প্রকাশিত : October 12, 2026

মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মো. আবুল হাসেম, ​মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মো. রানা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) মাটিরাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

​ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মিস্ত্রিপাড়া এলাকায় আইন অমান্য করে পাহাড় কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পেয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী পাহাড় কাটার অপরাধে মো. রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত রানা স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে।

​অভিযান শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু বলেন, "পাহাড় কাটা পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য চরম হুমকিস্বরূপ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।"

​তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষা ও পাহাড় ধ্বংস প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram