ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2026

সোনাগাজীতে পৃথক ঘটনায় কিশোরী ও যুবকের লাশ উদ্ধার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে পৃথক ঘটনায় রোববার দুপুরে পুকুর থেকে নিজাম উদ্দিন (৪৫) ও ফাহিমা আক্তার (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজাম উদ্দিন সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের আহসান উল্যাহর ছেলে। ফাহিমা আক্তার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের দুলাল হোসেনের কন্যা।

পুলিশ, নিহতদের পরিবার ও এলাকাবাসী জানায়, নিজাম উদ্দিন সকাল নয়টার দিকে তার বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন পুকুর পাড়ে লাকড়ি কুড়াতে যান। এসময় হঠাৎ খিঁচুনি (মৃগি) রোগে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে পারিবারিক কলহের জেরে ফাহিমা আক্তার ওড়না দিয়ে বসতঘরের বুতের (আড়ার) সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বিকাল তিনটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram