ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2026

জয়পুরহাটে বিজিবির অভিযানে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

ফারহান ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ব্যাটারিচালিত একটি ভ্যান থেকে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ের পাকা সড়কে বিজিবির একটি বিশেষ টহলদল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি করে দুই কার্টুন নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের মধ্যে একেএল ওয়ান ব্র্যান্ডের ১০০ মিলিলিটার পরিমাণের মোট ৭৬৮ বোতল রয়েছে।

উদ্ধার করা সিরাপের বিষয়ে জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram