

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদার (৭৮) এর লাশ দাফন সম্পন্ন হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদার উপজেলার পাঠাকাটা গ্রামের মৃত সামসুল হক লাল মিয়া হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রাষ্ট্রের পক্ষে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউর রাব্বি। এ সময় উপস্থিত ছিলেন থানা পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিন, মঠবাড়িয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়াসহ প্রায় ২৫ জন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,
জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক প্রমুখ।
এর আগে গতকাল বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকায় চিকিৎসা শেষে বাড়ীতে ফেরার পথে গোপালগঞ্জে তিনি মারা যায়। মৃতুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। প্রয়াত প্রবীণ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাওলাদারের মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
