ঢাকা
logo
প্রকাশিত : October 7, 2026

পাঁচবিবিতে যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২

ফারহান ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদকদ্রব্য উইন সেরেক্স সিরাপসহ দুইজনকে আটক করেছে বিজিবি এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের দক্ষিণ রামভদ্রপুর ও কুটাহাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, দক্ষিণ রামভদ্রপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মো. আব্দুর রহিম (৩৫) এবং কুটাহাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাব্বি হাসান (৩২)।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে বিজিবির তিনটি টহলদল এসআরবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের একটি টহলদল যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উইন সেরেক্স সিরাপের ৬ বোতল লুজ ও ১.৬০০ মিলিলিটার জব্দ করা হয়।

আটক দুই আসামি ও জব্দ করা মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram