ঢাকা
logo
প্রকাশিত : October 6, 2026

যশোরের শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ আটক ১

আশরাফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ মো. সবুজ খান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শার্শা থানা পুলিশ।

আটক সবুজ খান শার্শা উপজেলার গোড়পাড়া (নিমতলা) গ্রামের জাহান আলী খানের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে এসআই মো. আনিসুর রহমান, এএসআই মো. জহুরুল ইসলামসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে পাকশিয়া বাজারের সেতুর উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে সবুজ খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ জব্দ করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করেছে পুলিশ।

শার্শা থানার ওসি মো. শামিনুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram