ঢাকা
logo
প্রকাশিত : October 6, 2026

পুঠিয়ায় রেল কোয়ার্টারে আগুন, পুড়ল ৫০ মণ রসুন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় একটি রেল কোয়ার্টারে আগুন লেগে প্রায় ৫০ মণ রসুন পুড়ে নষ্ট হয়েছে। সোমবার দিবাগত রাতে আনুমানিক আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলপুকুর রেলগেট সংলগ্ন রেল কোয়ার্টারে সংরক্ষণ করে রাখা রসুনে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি নজরে আসার পর নাইটগার্ড ভুক্তভোগী মো. সাদ্দাম আলীকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে ততক্ষণে কোয়ার্টারে মজুত থাকা বিপুল পরিমাণ রসুন পুড়ে যায়। ভুক্তভোগী সাদ্দাম আলী জানান, বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় রেল কর্মকর্তাদের অনুমতি নিয়ে সেখানে রসুন সংরক্ষণ করেছিলেন।

সাদ্দাম বলেন, ‘‘পুড়ে যাওয়া রসুনগুলো আমার আপন ছোট ভাইয়ের। আমি রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করি। আমাদের পারিবারিক ঝামেলা রয়েছে। এখানে শর্টসার্কিটের কোনো সম্ভাবনা নেই। শত্রুতার কারণে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে আমার ধারণা।’’

ঘটনার খবর পেয়ে বেলপুকুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram