ঢাকা
logo
প্রকাশিত : October 2, 2026

মাদক ব্যবসায়ী স্ত্রীকে তালাক দেয়ায় স্বামীকে অপহরণ, জানতে গেলে ৩ জনকে পিটিয়ে জখম

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক ব্যবসায়ী স্ত্রীকে মাদক ব্যবসা থেকে ফিরাতে না পেরে তালাক দেন স্বামী। এ ঘটনার জেরে লোকজন নিয়ে স্বামীকে অপহরণ করেন তালাকপ্রাপ্তা স্ত্রী। উদ্ধার করতে গিয়ে মাদকব্যবসার সিন্ডিকেটের হাতে গুরুতর আহত হন ভাসুর, জা সহ পরিবারের ৩ জন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায়। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের কামালের স্ত্রী শেফালী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। সে নিজে বাংলা মদ তৈরী করে এলাকার মাদক সেবীদের কাছে বিক্রি করে এবং তাদেরকে নিয়ে একটি বড় মাদক সিন্ডিকেট গড়ে তোলে। এতে তার স্বামী তাকে বাধা নিষেধ করে ব্যর্থ হয়ে ২৭ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে তালাক প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে শেফালী ৩০ সেপ্টেম্বর তার লোকজন নিয়ে প্রকাশ্য দিবালোকে একটি হাইয়েস গাড়ীযোগে বালিয়াপাড়া বাজার থেকে কামালকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার দিন ওই সময়ে কামালের পরিবারের লোকজন শেফালীর বাড়ীতে হাজির হয়ে শেফালীর নিকট কামালের সন্ধান জানতে চান। এ সময় শেফালী মোবাইলে ফোন করে তার সহযোগী লোকজনকে জড়ো করে কামালের পরিবারের লোকজনদের উপর হামলা করে।হামলায় কামালের বড় ভাই মোস্তফা, তার স্ত্রী রাহিমা এবং কন্যা শিউলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তারা চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে মোস্তফা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram