ঢাকা
logo
প্রকাশিত : October 2, 2026

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে দুইজন। এ ঘটনায় আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

আজ শুক্রবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এসব তাজা ককটেল উদ্ধার করা হয়। আহতরা হলেন, সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সুমেল (৩২) ও রামচন্দ্রপুরহাট গোটিপাড়ার এলামের ছেলে আব্দুল হামিদ (১৮)।

জানা যায়, দীর্ঘদিন ধরে মহারাজপুর শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে আ.লীগ নেতা ওদুদ মহরিল ও সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের মধ্যে। সাম্প্রতিক সময়ে একাধিকবার বিরোধে জড়ায় তারা।

শুক্রবার সকালে উভয় পক্ষ ককটেল ও বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর প্রস্তুতিকালে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে। এসময় দৌঁড়ে পালাতে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেল হাতে থাকা অবস্থায় বিস্ফোরণে কারনে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার পর ওই এলাকা থেকে পুলিশ আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে।

ওসি একরামুল হোসাইন জানান, দীর্ঘদিন ধরেই ওদুদ মহরীল ও জালাল মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এবার ছোট্ট বিষয়কে কেন্দ্র করেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুটি ককটেল বিস্ফোরণ হলেও বাকি ১১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

প্রসংগত, গত ২৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর সীমান্তের একটি বাড়িতে বেশকিছু ককটেল একসাথে বিস্ফোরিত হয় এবং ১৪ ফেব্রুয়ারী চরবাগডাঙ্গা গ্রামে ভয়াবহ ককটেল বিস্ফোরণে ২ জন নিহত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram