ঢাকা
logo
প্রকাশিত : October 1, 2026

কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি: যথাযোগ্য গুরুত্বের সাথে কিশোরগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘ, কিশোরগঞ্জ জেলা শাখা র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

"দীর্ঘ জীবনের জন্য ভাবনা" মূলপ্রতিপাদ্য নিয়ে প্রবীণ হিতৈষী সংঘ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মো. আতিকুল সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রবীণদের সামাজিক নিরাপত্তা, সেবা ও মর্যাদা নিশ্চিত করতে সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে অধিক গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিশেষ করে হাসপাতাল, ব্যাংক এবং পেনশন গ্রহণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবায় প্রবীণদের জন্য অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন বলে তিনি মত দেন।

তিনি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রবীণদের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। প্রবীণদের মানসিক স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে একটি বিশেষায়িত সেন্টার স্থাপনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সভায় স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এএনএম মাহবুবুর রহমান, কিশোরগঞ্জের সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ, অধ্যাপক এম এ গণি, হাজী মেহের উদ্দিন, মহিলা পরিষদ নেত্রী আতওয়া রহমান, এসএম হাফিজুর রহমান, ফিরোজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

বক্তারা প্রবীণদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক সেবা এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram