

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীন হিতৈষী সংঘের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা করা হয়।
পরে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি প্রফেসর মুনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আফসার আলী প্রমুখ।
