

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সফিপুর বাজারে রোজা মেডিসিন কর্নার ও সাগরিকা ফার্মেসিতে অভিযান চালানো হয়।
এ সময় ফার্মেসি দুটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই দোকানিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। তিনি জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
