ঢাকা
logo
প্রকাশিত : October 1, 2026

কমলগঞ্জের পতনঊষারে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ

পিন্টু দেবনাথ, কমলগঞ্জে (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এই শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমেদ। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী সাঈফুল আজম, উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান খান, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শহীদ, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ এবং সমাজসেবক সুলেমান আহমেদ। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোহাম্মদ ফারুক আহমেদ শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেন। এ সময় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পতনঊষার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী এই উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, আজকের কোমলমতি শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশ এবং বিদ্যালয়মুখী করার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে এবং নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, এলাকার শিশুদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইউনিয়ন পরিষদ সব সময় পাশে রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram