ঢাকা
logo
প্রকাশিত : September 29, 2026

যশোরে ১২৭০ ইয়াবাসহ ‘মনজুরা বুড়ি’ ও সহযোগী গ্রেপ্তার

শহিদ জয়, যশোর: যশোরের বাঘারপাড়ায় ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কথিত মাদক ব্যবসায়ী মনজুরা ওরফে ‘মনজুরা বুড়ি’ (৬০) এবং তার সহযোগী শিউলি বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনজুরা বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়ার আবু বক্কারের স্ত্রী এবং শিউলি একই এলাকার রিজাউল করিমের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram