ঢাকা
logo
প্রকাশিত : September 29, 2026

মহেশখালীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার-১৮

সরওয়ার কামাল, মহেশখালী: মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ও অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন, পূর্বের মামলায় ‘ডেভিল’ অভিযানে ৪ জন, নিয়মিত মামলায় মাদক ব্যবসায়ী ৩ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মাদক সেবনের অভিযোগে ৮ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় মাদক সেবনের অভিযোগে ১ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ১৮ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram