ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2026

আ'লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

মোংলা প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে পৌর ও উপজেলা শ্রমিক দলের আয়োজনে বের হওয়া প্রতিবাদ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক জামাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, কার্যকারী সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আদম আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অভি ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মনির হোসেন।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশের কাছে আমাদের বিএনপি নেতা-কর্মীদের তালিকা ছিল, তালিকা দেখে আমাদেরকে ধরে নির্যাতন করে জেলে পাঠানো হতো। আর এখন কি পুলিশের হাতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের তালিকা নেই বুঝি! পুলিশ এখন দু-একজন আওয়ামী লীগ ধরলেও তাদেরকে জামাই আদরের পাশাপাশি শালা-দুলাভাই সম্পর্ক দেখছি, কেন?।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram