ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2026

লাকসামে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

মোহাম্মদ আবদুর রহিম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় কুমিল্লার লাকসামে টিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে লাকসাম উপজেলা কমপ্লেক্সের সামনে এ টিন বিতরণ করা হয়।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের উদ্যোগে এসব টিন দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের হাতে টিন তুলে দেন লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লাকসাম পৌরসভার মেয়র পদপ্রার্থী মোশারফ হোসেন মুশু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমরান হোসেন মিলন, লাকসাম পৌরসভা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, ছাত্রদলের সাবেক সভাপতি মঈনুল হক মজুমদার মিঠু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হায়দার মামুন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাকির, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রাজু ও নাজমুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকেরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়েছে। দুর্যোগকবলিত মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তারা।

টিন পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। ঘর পুনর্নির্মাণে এ সহায়তা কিছুটা হলেও কাজে আসবে বলে জানান তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram