ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2026

আ,লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে তাহিরপুরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিএন‌পি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে মিলিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, নজরুল ইসলাম সিকদার, চান মিয়া মাষ্টার, শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম, জুবায়ের জয়নাল, শাহীন মিয়া, আবুল হাসান রাসেল, রাহাদ হাসান রাব্বিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগণ বলেন, সারাদেশে নিষিদ্ধ আওয়ামীলীগ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্যসহ নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার করছে, তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।

আওয়ামীলীগের নেতা কর্মীদের উদ্দেশ্য বক্তাগণ বলেন, তারা বলে আপা আসবে, আপা আসবে সেই আশা করে কোনো লাভ নাই। এই দেশে ফ্যাসিস্টদের আসার আর কোনো সুযোগ নাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram