ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2026

পাঁচদোনা-টঙ্গী সড়কে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ​নরসিংদীর পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। এলাকায় তিনি 'জাহাঙ্গীর পাগল' নামে পরিচিত ছিলেন।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তাঁকে প্রায়ই বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখা যেত। পরিবারের সদস্যরা জানান, গতকাল রোববার রাতের কোনো একসময় তিনি বাসা থেকে বের হন। পরে সোমবার ভোরে স্থানীয়রা ভাটপাড়া সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।

​নিহতের ছোট ভাই মুস্তফা ইসলাহী জানান, "আমার বড় ভাই দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। রাতে বাসা থেকে বের হয়ে যান। সকালে খবর পাই তাঁর মরদেহ সড়কের পাশে পড়ে আছে। ধারণা করা হচ্ছে, রাতে হাঁটার সময় কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তবে ঘাতক গাড়িটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram