ঢাকা
logo
প্রকাশিত : September 27, 2026

কুয়াকাটায় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন, টোয়াক ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় পৌরসভা প্রাঙ্গন থেকে প্রায় ৩০টি সংগঠনের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন হলিডে হোমস চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে পর্যটন ইয়ুথ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম এম মোশাররফ হোসেন।

সভায় বক্তারা কুয়াকাটার পর্যটন উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, সেবা ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করেন। সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, পর্যটন মানুষ, স্থান ও সংস্কৃতিকে কাছাকাছি আনে, জীবিকা নির্বাহে সহায়তা করে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

তিনি আরো জানান, কুয়াকাটায় পর্যটক ধরে রাখতে সাফারি পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৮০০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি পাশ হলে কুয়াকাটার ভাঙন রোধের পাশাপাশি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আলোচনা সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন তালুকদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, প্রেসিডেন্স পার্কের চেয়ারম্যান ফারুক মীর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram