ঢাকা
logo
প্রকাশিত : September 27, 2026

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।

পরিবার, স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে চারবন্ধু মিলে মহানন্দা নদীতে গোসল করতে যায়। এক পযার্য়ে সুজন ও সাব্বির সাঁতার না জানায় পানিতে ডুবে গেলেও অপর দুই বন্ধু সাঁতরে তীরে উঠে। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেবে নৌ-পুলিশ। তিনি আরও জানান, দুজনের মরদেহ বর্তমানে নিজ নিজ বাড়িতে রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram