ঢাকা
logo
প্রকাশিত : September 27, 2026

বিশ্ব পর্যটন দিবসে কাঠালিয়ার ছৈলারচর পর্যটন কেন্দ্রে আলোচনা সভা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ার ভাসমান পর্যটনকেন্দ্র ছৈলারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে ছৈলারচরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। সকালে তিনি বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে ঝালকাঠিতে পর্যটনশিল্পের ব্যাপক বিকাশের সুযোগ রয়েছে। ছৈলারচরসহ সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, প্রচার-প্রচারণা ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে এ খাত স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় ঝালকাঠি জেলা ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram