ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2026

শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার: জয়নুল আবেদিন এমপি

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: তারেক রহমান বিশ্বের ইতিহাসে ইতিহাস সৃষ্টি করছে, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে—এমন মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।

তিনি বলেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনে বিসিএস ক্যাডারসহ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশ ও জাতির সেবা করবে—ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলেজের অধ্যক্ষ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন , থানার কর্মকর্তা (ওসি), উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram