ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2026

ফকিরহাট হাসপাতালে অভিযান, একজনকে কারাদণ্ড

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ধরার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের একজন সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযান টের পেয়ে এসময় বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকের প্রতিনিধিরা পালিয়ে যায়।

অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এসব প্রতিনিধিরা।

অভিযানে একটি ডায়াগনষ্টিক সেন্টারের প্রতিনিধি মো: ইয়াছিন (৩৭) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরিফ নেওয়াজ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তানভীর মাহমুদ অনিকসহ ফকিরহাট মডেল থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফকিরহাট এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরিফ নেওয়াজ বলেন, আটককৃতকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এই কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষা এবং হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্রের কার্যক্রম বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানি ও প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram