ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2026

সাতকানিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়ার করইয়ানগর ঠাকুরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে র‍্যালি, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দিদারুল আলম এবং সঞ্চালনা করেন ইউপি সদস্য জমির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলম। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা মাহমুদুল হক, স্বপন কান্তি দাশ ও শিহাব উদ্দিন মুহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন নেপাল কান্তি দাশ, নাছির উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, কামাল হোসেন, ছৈয়দ নুর, আব্দুর রহমান সওদাগর, মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ জাবেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথি ফরিদুল আলম বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। প্রধান বক্তা সিরাজুল ইসলাম বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে চলাফেরা করছে এবং নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না—অভিভাবকদের সেদিকে নজর রাখতে হবে।

পল্লী চিকিৎসক নেপাল কান্তি দাশ ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। সভাপতির বক্তব্যে দিদারুল আলম শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি ও শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram