

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা এলাকা থেকে ১ কেজি ৮’শ ২৬ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবাররিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সদস্যরা।
আটককৃত হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের রুহুল আমীনের ছেলে মোঃ হানিফ (২০)।
এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯ টার সময় এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা এলাকার মোঃ হানিফের বসতবাড়ীর নির্মানাধীন বাথরুমের ভিতর প্লাষ্টিকের ক্যারেটে অভিনব কায়দায় রক্ষিত ১ কেজি ৮’শ ২৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
