ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2026

ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাঠালিয়া উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে এ পোনা অবমুক্ত করেন।

উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানিক ১২ টি পুকুরে রুই, কাতলা, মৃগেল ও কালবাউস মাছের ২৯৪ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্যের ছোট ভাই মোঃ ওয়াসিম আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, উপজেলা বিএনপি'র সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর, যুবদল সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষারসহ সাংবাদিক, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram