ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2026

গুরুদাসপুরে গ্রাম পুলিশের পোশাকসহ বিভিন্ন উপকরণ বিতরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে অস্বচ্ছল ও অসহায়দের মাঝে ৭টি সিএনজি, সাতটি ট্রাইসাইকেল ও সাতটি গম ভাঙানো মেশিন প্রদান, শতবর্ষী ১১জন নারী-পুরুষকে ১০ হাজার টাকা করে অনুদানের চেকসহ ৫৭ জন গ্রাম পুলিশের হাতে নতুন তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। কাতার চ্যারিটি কর্তৃক ইকোনমিক ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় এসব উপকরণ দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, কাতার চ্যারিটির প্রতিনিধি গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে সুবিধাভোগী উদ্যোক্তা শাহারা বেগম, সালমা আক্তার, মুক্তার হোসেন ও শাহীন আলম তাদের জীবনের করুণকাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram