

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় আহত সমাজকর্মী ও রেড ক্রিসেন্ট সদস্য এমদাদুল হক শাহজাহানের ওপর নৃশংস আক্রমণের প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে আলফাত স্কয়ারে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর হাছননগরে সন্তানকে রক্ষা করতে গিয়ে বখাটেদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন এমদাদুল হক শাহজাহান। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা হলেও মূল অভিযুক্তরা পলাতক রয়েছে, তবে পুলিশ 'শ্রাবণ' নামের একজনকে গ্রেপ্তার করেছে। অবিলম্বে বাকি আসামিদের গ্রেপ্তার, স্কুল ছুটির সময়ে পুলিশি টহল জোরদার এবং আগামী শনিবার অভিভাবক সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
