ঢাকা
logo
প্রকাশিত : September 17, 2026

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৬জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার রানীহাটি-বৈলতলা থেকে তিনজন এবং শিবগঞ্জ উপজেলার মনাকষা ও শ্যামপুর থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সদর মডেল থানায় প্রেস ব্রিফিং-এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার হাউসনগরের আব্দুস সালাম, দাদনচক এলাকার সোহেল রানা ও মো. আসিফ, তারাপুর মুন্নাপাড়ার মোহাম্মদ আলী, শ্যামপুর সাহাপাড়ার ইমন রেজা ও কয়লাদিয়াড় গ্রামের মো. আশিক।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল বুধবার রাত দেড়টার দিকে রানীহাটি-বৈলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে আব্দুস সালাম, সোহেল রানা ও মো. আসিফকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আলী, ইমন রেজা ও মো. আশিককে। এছাড়াও শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়ার সাদ্দাম হোসেন ও কয়লার দিয়াড় গ্রামের সুশান্ত সিংয়ের বাড়িতে অভিযান চালিয়ে আরও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম ও সুশান্ত পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই মোটরসাইকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সঙ্গে জড়িত। তারা মোটরসাইকেল চুরির পর জেলার বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে। কোন কোন ক্ষেত্রে মোটরসাইকেল বিক্রি করতে না পারলে এর পার্টস খুলে বিক্রি করে।

তাদের বিরুদ্ধে আগেও মোটরসাইকেল চুরির মামলা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চক্রের অন্যান্য সদস্য শনাক্ত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram