ঢাকা
logo
প্রকাশিত : September 17, 2026

ধামইরহাটে যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এ কর্মসূচির মাধ্যমে মশার বংশবিস্তার রোধের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে যুবদলের নেতাকর্মীরা অংশ নিয়ে বিভিন্ন স্থানে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, যুবদল নেতা রুবেল হাসান রতন, মনসুর আলম, জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগম, মহিলাদল নেত্রী শাহিনা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমন প্রমুখ।

অভিযান চলাকালে নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার বন্ধ করা অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্র ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram