ঢাকা
logo
প্রকাশিত : September 17, 2026

বিরামপুরে জমিতে স্প্রে করতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে কৃষিজমিতে কীটনাশক স্প্রে করার সময় প্রচণ্ড রোদের মধ্যে অসুস্থ হয়ে আব্দুল্লাহ আল মামুন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। চিকিৎসকের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার খানপুর ইউনিয়নের ঝগড়ুপাড়া গ্রামের সন্দলপুর এলাকায় নিজ কৃষিজমিতে স্প্রে করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আব্দুল্লাহ আল মামুন ঝগড়ুপাড়া গ্রামের মোঃ আজমল হোসেন এর ছেলে।

স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, কৃষক আব্দুল্লাহ আল মামুন সন্দলপুরে নিজের জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। এ সময় প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে ফসল রক্ষায় কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ ব্যবহার করা প্রয়োজন হলেও প্রচণ্ড রোদে জমিতে স্প্রে করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় রোদে কাজ করলে শরীরে পানিশূন্যতা ও অতিরিক্ত তাপজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ে।

একজন কৃষকের এমন মৃত্যু কৃষিকাজে নিরাপত্তা ও সচেতনতার গুরুত্ব আবারও সামনে এনেছে। ফসলের পাশাপাশি কৃষকের জীবন ও স্বাস্থ্য সুরক্ষাকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আখতারুজ্জামান বলেন, প্রচণ্ড রোদ এড়িয়ে তুলনামূলক ঠান্ডা সময়ে জমিতে স্প্রে করা, পর্যাপ্ত পানি পান করা, প্রয়োজনীয় বিরতি নেওয়া এবং কীটনাশক ব্যবহারের সময় মাস্ক, গ্লাভস, দীর্ঘ হাতার পোশাকসহ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা উচিত। পাশাপাশি কীটনাশকের বোতলে থাকা নির্দেশনা মেনে নির্ধারিত মাত্রায় ও নিরাপদ পদ্ধতিতে স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram