

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সরকার গঠনের পর নয়, বরং সরকার গঠনের আগে থেকেই তারেক রহমান (বর্তমান প্রধানমন্ত্রী) দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের বিষয়ে চিন্তা করেছেন।
তিনি আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়াম যার বর্তমান নাম ”আড়াইহাজার মিনি স্টেডিয়াম” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দানকালে এ কথা বলেন।
তিনি বলেন, আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম আজাদ বিগত সরকার পতনের আন্দোলনে গেলে আড়াইহাজারের ক্রীড়াঙ্গনের উন্নয়নের ব্যাপারে আলাপ করতেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল রাকিব, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহাবুব আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. জুয়েল আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, যুগ্ম সম্পাদক ভিপি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক লাভলু প্রমুখ।
