ঢাকা
logo
প্রকাশিত : September 16, 2026

জয়পুরহাটের কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনের দায়ে সাগর ফকির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তারের পর মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মাদারপুর বাজার এলাকায় ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাগর ফকির মাদারপুর গ্রামের মৃত সিরাজুলের ছেলে।

পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। পরে তিনি সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী সাগর ফকিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদক সেবন ও এর বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram