ঢাকা
logo
প্রকাশিত : September 15, 2026

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাপায় শুভঙ্কর মন্ডল শুভ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বংশীপুর পেট্রোল পাম্পসংলগ্ন সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর মন্ডল শুভ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুভঙ্কর মন্ডল এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে করে বুড়িগোয়ালিনী এলাকা থেকে শ্যামনগর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। বংশীপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পেছন থেকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এ সময় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তার সঙ্গীও আহত হয়েছেন। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার উপপরিদর্শক চিরঞ্জিব গাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram