ঢাকা
logo
প্রকাশিত : September 15, 2026

হিফজুল কুরআন প্রতিযোগিতার হাতিয়া অঞ্চলের বাছাইপর্ব সম্পন্ন

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: ‎‘কুরআনের আলোয় আলোকিত হোক বিশ্ব’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর হাতিয়া অঞ্চলের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়ার চরচেঙ্গা বাজারস্থ সাওতুল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে হাতিয়ার বিভিন্ন এলাকার প্রায় ২০টি মাদ্রাসার ১০০ জন হাফেজ ও মাদ্রাসা শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর আগে সকাল থেকেই প্রতিযোগীরা কুরআন তিলাওয়াত ও হিফজের দক্ষতা উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা তুলে ধরেন।

‎আল হুফফাজ ফাইন্ডেশন বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সারওয়ার কাসেমী।

‎সাওতুল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আল হুফফাজ ফাইন্ডেশন বাংলাদেশ-এর হাতিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক এইচ এম সাজ্জাদুল ইসলাম, হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা তারিফুল ইসলাম ও হাফেজ মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।

‎বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কুরআনের হাফেজদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি শিশু-কিশোরদের কুরআন হিফজে উৎসাহিত করাসহ তাদেরকে ভবিষ্যতে কুরআনের আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আল হুফফাজ ফাইন্ডেশন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা সাব্বির আহমাদ, হাফেজ কারী মাহমুদুল হাসান শাহিন ও হাফেজ মাওলানা আবদুল কাইয়ুম।

‎আয়োজকরা জানান, দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইপর্ব গত ১৫ আগস্ট ঢাকার গাজীপুর অডিশনের মাধ্যমে শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে, যা আগামী ২৫ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে। এরপর আগামী ৩ নভেম্বর ঢাকার সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আত্ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রতিযোগিতার গ্র্যান্ড পর্ব অনুষ্ঠিত হবে।

‎বাছাইপর্ব শেষে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram