

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদকে ঢাকার বনানী এলাকা থেকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে ঢাকা ডিবি পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ বেশ কয়েকটি গুরুতর মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাসেল মাহমুদ কিছুদিন আগে গুলশানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল ও নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন।
ঢাকার বনানী এলাকা থেকে পুলিশি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য মামলার আইনি ব্যবস্থার অংশ হিসেবে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
