ঢাকা
logo
প্রকাশিত : September 15, 2026

নড়াইলে অবৈধ কয়লা ভাটা গুড়িয়ে দেয়ার পর জামায়াত নেতা ও মিডিয়া কর্মীদের পাল্টাপাল্টি অভিযোগ

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের দুই মিডিয়া কর্মীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন হাসিবুল নামে এক জামায়াত নেতা। জামায়াত নেতা হাসিবুলের বাড়ি নড়াইল সদর উপজেলার বিছালী এলাকায়। তিনি একটি অবৈধ কয়লা কারখানার মালিক। হাসিবুল জামায়াতে ইসলামীর বিছালী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে হাসিবুল অভিযোগ করে বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিছালী এসে ২ জন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চান। এ সময় দৈনিক স্বাধীন দেশ পত্রিকার সাংবাদিক পরিচয়ে রাসেল হুসাইন ও সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি পরিচয়ে সজিব রহমান আমার কয়লা কারখানার নিউজ করার ভয় দেখিয়ে আমার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আগামীকাল আসবে জানিয়ে আমাকে টাকা জোগাড় করে রাখতে বলে সেদিন চলে যায়।

সে অনুযায়ী পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তারা আমার কার্যালয়ে এসে সাংবাদিকতার প্রভাব খাটিয়ে আবারো তাদের দাবিকৃত টাকা পরিশোধ করতে চাপাচাপি করতে থাকে। এ নিয়ে আমার সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে সজিব ও রাসেলের চাঁদা চাওয়ার বিষয় জানতে পারে। এতে উপস্থিত সকলে ক্ষুব্ধ হয়ে তাদের আটক করে স্থানীয় বিছালী পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে নিজেদের হেফাজতে নেয়। পরে দুজন এ জাতীয় কর্মকান্ড আগামীতে আর করবে না মর্মে ক্ষমা চেয়ে সেখান থেকে ছাড়া পায়। সংবাদ সম্মেলনে হাসিবুল চাঁদা দাবির সপক্ষে বিভিন্ন আছে বলেও দাবি করেন। তিনি উপযুক্ত প্রমাণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রশাসন, সাংবাদিকসহ সমাজের সবার কাছে সাংবাদিক নামের এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি রাসেল হুসাইন বলেন, "আমরা একটি অবৈধ কয়লা কারখানার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তারা আমাদের ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমাদের বিরুদ্ধে চাঁদা দাবির এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে। সময় টিভি’র নড়াইল প্রতিনিধি সজীব রহমান ও সংশ্লিষ্ট মিডিয়া কর্মীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে জামায়াত নেতার নিজস্ব অনিয়ম ঢাকতেই এই 'চাঁদা দাবি'র নাটক সাজানো হয়েছে। জামায়াত নেতা নিজের অপরাধ ঢাকতে মিডিয়া কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। জামায়াত নেতার আচরণ রীতিমত স্বাধীন সাংবাদিকতায় নগ্ন হস্তক্ষেপ। জামায়াত নেতা হাসিবুল যে অপরাধী তার বড় প্রমাণ হচ্ছে, মিডিয়া কর্মীদের সাথে খারাপ ব্যবহারের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) তার অবৈধ কয়লা ভাটা প্রশাসন গুড়িয়ে দিয়েছে। নিজেকে রক্ষা করতে জামায়াত নেতা চরম মিথ্যাচার করছে। মিডিয়া কর্মীরা তার দল থেকে বহিষ্কার ও শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram