ঢাকা
logo
প্রকাশিত : September 15, 2026

আড়াইহাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৪

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পৃথক মামলায় ১৪ আসামিকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। যার যার নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন, উপজেলার পৌর সদরের কৃষ্ণপুরা এলাকার আব্দুল মালেকের পুত্র আব্দুল হালিম (৩৮), সাতগ্রাম ইউনিয়নের দেয়াবৈ পূর্বপাড়ার আহাম্মদ মিয়ার পুত্র জুয়েল (২৭), ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী এলাকার আবু সাইদের পুত্র মো. সাইফুল ইসলাম (২৯), দুলাল মিয়ার পুত্র বাধন (২২), গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকার আফাজ উদ্দিনের পুত্র কবির হোসেন (৪০), উলুকান্দি পূর্বপাড়া এলাকার হেলাল উদ্দিনের পুত্র তাজুল ইসলাম (৪০), ফতেপুর ইউনিয়নের বগাদী বলরামপুর এলাকার ইউছুফ আলীর পুত্র মো. সোহেল মিয়া (২৪), ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী ষাড়পাড়া এলাকার ইজ্জত আলীর পুত্র জলিল (২৮), আড়াইহাজার পৌরসভার কামরানীরচর দস্তরদী এলাকার আম্বর আলীর ছেলে মো. খোকন আলী (৫০), গোপালদী পৌরসভার জালাকান্দী এলাকার আছমত আলীর কন্যা রোকেয়া বেগম (৩৮), গাজীপুর সদর এলাকার নুরুল ইসলামের কন্যা সোনিয়া আক্তার (২৭), ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকার আওলাদ হোসেন ভূঁইয়ার ছেলে মো. তুসিম রহমান জয় (২৩), একই ইউনিয়নের মারুয়াদী এলাকার নুরুদ্দিন ভূঁইয়ার ছেলে মাহাবুব (৩৪) এবং দুপ্তারা এলাকার সচিন্দ্র চন্দ্র এর পুত্র শুধাংসু ওরফে পাগলা।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, এদের নামে পৃথক পৃথক মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram