ঢাকা
logo
প্রকাশিত : September 15, 2026

মেলায় ঘুরতে না নিয়ে যাওয়ায় গৃহবধূর আত্মহত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে মেলায় ঘুরতে নিয়ে না যাওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে অভিমান ও দ্বন্দ্বের জেরে তামান্না খাতুন (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার ভোররাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামান্না খাতুন ওই এলাকার মৃত করিম খাঁর ছেলে মিরাজুল ইসলাম জয়ের স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মুলাডুলি ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম জানান, গত রোববার ঈশ্বরদীর মুলাডুলিতে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান ছিল। বিকেলে মেলায় যাওয়ার জন্য স্বামীর কাছে বায়না ধরেন তামান্না। তবে তাঁকে সঙ্গে না নিয়ে একাই মেলায় যান মিরাজুল ইসলাম।

মেলা শেষে রাত দুইটার দিকে বাড়িতে ফেরেন মিরাজুল। এ সময় মেলায় যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও দ্বন্দ্ব হয়। পরে মিরাজুল পাশের একটি কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন।

সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা তামান্নাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানার হিমাগারে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য তা পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram