

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল উদ্দিন।
ওয়ারেন্ট তামিলে দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, পিপিএম-এর কাছ থেকে ক্রেস্ট, অর্থ পুরস্কার ও সনদ গ্রহণ করেন তিনি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগস্ট মাসে ওয়ারেন্ট তামিল কার্যক্রমে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়।
সম্মাননা প্রদানকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এ স্বীকৃতি দায়িত্ব পালনে এসআই জুয়েল উদ্দিনকে আরও উৎসাহিত করবে।
