ঢাকা
logo
প্রকাশিত : September 15, 2026

শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছায়। এ সময় তিনি মাজারে অবস্থান করেন এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। পরে তার গাড়িবহর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপারের সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি।

পরে দুপুরের দিকে সার্কিট হাউজ থেকে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। মাজারে পৌঁছে তিনি জিয়ারত করেন।

রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাষ্ট্রপতির গাড়িবহর যেসব সড়ক দিয়ে চলাচল করে, সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram