ঢাকা
logo
প্রকাশিত : September 14, 2026

মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতিকর পোকামাকড় শনাক্ত ও দমন ব্যবস্থাপনা জোরদার করতে আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে মাটিরাঙ্গা পৌরসভা ও গোমতি ব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সবগুলো ব্লকে একযোগে এ আলোক ফাঁদ স্থাপন করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

স্থাপিত আলোক ফাঁদে ইতোমধ্যে সবুজ পাতা ফড়িং, সাদা পিঠ গাছফড়িং, আঁকাবাঁকা গাছফড়িংসহ বিভিন্ন ক্ষতিকর পোকার মথ ধরা পড়েছে। পাশাপাশি কিছু উপকারী বোলতাও পাওয়া গেছে। এর মাধ্যমে ধানক্ষেতে ক্ষতিকর ও উপকারী পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। এ সময়, সংশ্লিষ্ট ব্লকের কৃষকগণ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ বলেন, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি ও আক্রমণের মাত্রা সহজে শনাক্ত করা যায়। এতে প্রয়োজন অনুযায়ী সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ফসল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram