

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের নতুন সওদাগর হাটে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে যুবদল নেতা সাব্বির রায়হান তারেকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী মডেল থানায় এএসআই সিরাজুল ইসলাম, চরচান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মজিবুর রহমান, সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইসলামি আন্দোলনের নেতা রাশেদ ইকবাল রাজু ও সওদাগর হাট মাহমুদিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাহমুদুল হাসান।
