ঢাকা
logo
প্রকাশিত : September 14, 2026

সিরাজগঞ্জের কাজিপুরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার তিন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। রবিবার দিবাগত রাতে পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কাজিপুর থানা পুলিশ।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার পাঁচগাছি চরপাড়া গ্রামের এনামুল হকের বাড়িতে অভিযান চালান। এসময় এনামুলের পুত্র চিহ্নিত মাদক কারবারী শফিউল ইসলাম এবং তার স্ত্রী কল্পনা খাতুনকে বিক্রির জন্যে রাখা ২ কেজি ৭৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। একই রাতে উপজেলার সোনামুখী গ্রামে অভিযান পরিচালনা করে আরেক চিহ্নিত মাদক কারবারী আব্দুর রাজ্জাককে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। রাজ্জাক জালাল উদ্দিনের পুত্র।

সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram