ঢাকা
logo
প্রকাশিত : September 14, 2026

গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থ-বছরে ১টি উন্মুক্ত জলাশয়সহ ১৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে প্রায় ৮ মণ রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে গোপালগঞ্জ পৌর লেক (মরা মধুমতি) জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এসময় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কৌশিক আহম্মেদ, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা সায়েদুল ইসলাম ভুইয়াসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী তার অফিস প্রাঙ্গন হতে সদর উপজেলার ১৭টি মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা ও সরকারি প্রতিষ্ঠানের জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা বিতরণ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram